
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।এদিকে এখবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অন্যদিকে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া বইছে মুখরুচোক নানা গুঞ্জন।
গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক লোকজনের সমাগম করে ভোট চাইছেন।তিনি আরও বলেন, আইন সবার জন্য সবার, কেউ প্রচার করবে আর কেউ করতে পারবেন না তা হতে পারে না।টানা তিনবারের এমপি ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী ওমর ফারুক চৌধুরী এলাকার লোকজনের সঙ্গে শুধু কুশল বিনিময় করতেন তাতেই তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকায় যাচ্ছেন না।এসব অভিযোগ অস্বীকার করে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমি চরআষাড়িয়াদহ ইউনিয়নে এসেছি এটা সত্য, আমাকে এই ইউনিয়নের মানুষ কোনদিন দেখেনি তাই তাদের সাথে দেখা সাক্ষাৎ ও দোয়া নিতে এসেছি। তবে কোন আচরণ বিধি লঙ্ঘন করিনি। আমার তো প্রতীকই নাই তাহলে ভোট চাইবো কিভাবে। আমি এই এলাকার সন্তান সবাই আমাকে দেখবে চিনবে এবং আমি দোয়া চাইবো এটাইতো স্বাভাবিক ব্যাপার।
স্থানীয়রা জানান, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাহী তার দলবল নিয়ে নৌকার বিপক্ষে ভোট চেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে এদিন অনেকেই তার কাছে জানতে চাইলে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তবে কোন সদোত্তর না দিয়ে কৌশলে সটকে পড়েন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম