
সঞ্জিব দাস ,গলাচিপা (পটুয়াখালী )প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করবে একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
এ আলোকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলে নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেল এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন এর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বীর মুক্তি যোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মোঃ সানু ঢালী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সোহাগ রহমান, সাংবাদিক সঞ্জিব দাস, মু. জিল্লুর রহমান, মোঃ হাফিজ, কমল সরকার, মিঠুন পাল, মাইদুল হক মিকুসহ উপজেলা সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল -কলেজ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম