
ডেক্স রিপোর্টঃ গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন ১০-১২ জন। নিহত ওই ব্যক্তি মুরগির ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন ভাওয়াল রেলস্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, চলছে উদ্ধার তৎপরতা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম