
তানোর(রাজশাহ) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন। এদিকে গত ডিসেম্বর শুক্রবার তানোর থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক নাহিদকে (১৯) নওগাাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) জৈনক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা গত রবিবার মাঠে কালায় কুড়াতে যায়। এদিন নাহিদ মাঠে ছাগল চরাচ্ছিল। এসময় ওই শিশুকে একা পেয়ে নাহিদ পাশের জিমখেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। নাহিদ ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ওই শিশুর পরিবারকে খবর দেয়। শিশুটিকে প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, বিভিন্ন স্থানে খোজখবর নিয়ে নাহিদকে রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি। নাহিদ নিজে ধর্ষণের কথা স্বীকার করেছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ওই শিশুর মা বাদি হয়ে ৭ ডিসেম্বর থানায় ধর্ষনের মামলা করেছেন। মামলার পর বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম