
রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ অদ্য ০৮/১২/২০২৩ খ্রি. শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকায় হারাগাছ সাহিত্য সংসদের ২২ তম মাসিক সাহিত্য আসর সংসদের হকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ সাহিত্য সংসদের সম্মানিত উপদেষ্টা আহসান হাবীব শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম, সাহিত্য আসরে কবিতা পাঠ করেন
শরিফিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিজ উদ্দিন, আবুল কাশেম, মাসুম মোরশেদ, রুবেল ইসলাম, তাপস মাহমুদ, ময়নুল ইসলাম, রিয়াজুল হক সাগর, আমিনুল ইসলাম সুমন, মাশরাফী মর্তূজা মেধা, মোনাক্কা আক্তার মীম, মুস্তাকীম লিখন, নিলুফা, লামিয়া আক্তার, আয়শা সিদ্দিকা, আয়শা সিদ্দিকা শিরিন, রজনী, কামনা, লামিয়া প্রমূখ। গান পরিবেশন করেন উপদেষ্টা আবু সাদেক সুলতান।অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ময়নুল ইসলাম।
আসর শেষে হারাগাছ সাহিত্য সংসদের চতুর্থ সংখ্যা প্রকাশ সম্পর্কীয় আলোচনা করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম