
নিউজ ডেক্সঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় শহরের নতুন বাজার দক্ষিণ রোড এলাকায় মুন হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,বলেন আমরা তদন্ত করতেছি,তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না, আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছি, ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম