
এসএম শাহাদাত, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কালিগঞ্জে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় সুশীলন কার্যালয়ে বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সামাজিক আন্দোলন কমিটির সভাপতি শরিফুল্যাহ কায়সার সুমন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, শেখ আনোয়ার হোসেন ও ঈলাদেবী মল্লিক, সদস্য সৈয়দ মাহামুদুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সেক্রেটারী এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন কমিটির সেক্রেটারী এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু প্রমুখ। এসময়ে সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম