
মিরু হাসান, স্টাফ রিপোর্টার ঃ বগুড়ায় চোর সন্দেহে জয় ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে। জয় পাশের শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তবে সে নানির সঙ্গে আলাদাভাবে বসবাস করতো।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ওই গ্রামের মৃত মকবুল মাস্টারের বাড়িতে প্রবেশ করেন জয়। টের পেয়ে তার দুই ছেলে মটু ও আশরাফুল জয়কে ধাওয়া করে। ভয়ে সে বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে আশ্রয় নেয়। ঢিল ছুঁড়ে জয়কে গাছ থেকে নামিয়ে নিজেদের বাড়িতে নিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের চোর-চোর চিৎকারে গ্রামের এসে জয়কে গণপিটুনি দিয়ে হত্যা করে।
স্থানীয় আহসানুল কবির ডালিম জানান, জয়ের বাবা-মা অন্যত্র বিয়ে করে আলাদা থাকেন। নানির কাছে থেকে বড় হওয়া জয় ভবঘুরে ছিলেন। গ্রামের সবাই তাকে চিনতো এরপরও এভাবে পিটিয়ে মারা নির্মমতা ছাড়া কিছুই না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দারের প্রস্তুতি চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম