
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারেক, পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত রুহুল আমিন, সদর উপজেলার পিআইও জিয়াইর রহমান, পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়সহ ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।


উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এ বছর পঞ্চগড় সদর উপজেলায় মোট ৫০ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভা শেষে পূজা উপলক্ষে মন্দির গুলোতে সরকারি ভাবে ২৫ মেট্রিক টন চাল উপহার হিসেবে প্রদান করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম