
তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বুড়িখোড়া নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ আজিজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে ।
আজ বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ আজিজুল ইসলাম (৫৫) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী এলাকার আজগার আলীর ছেলে।
স্খানীয়রা জানায়, আজিজুল তার মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে আজ সোমবার বিকেলে পাশ্ববর্তী বুড়িখোড়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় হটাৎ তাকে নদীতে ডুবে যেতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের ডুবরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেল সাড়ে চার টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খরব পাওয়া পর্যন্ত নিখোঁজ আজিজুল ইসলামের কোন সন্ধান পাওয়া যায়নি।
তবে আজ বিকেলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী ডুবুরি টিম তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মিয়ারাজ জানান, খবর পাওয়া মাত্র আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি এবং রংপুর থেকে ডুবুরীদল ঘটনাস্থলে এসে তারাও উদ্ধার অভিযান পরিচালনা করে। এবং উদ্ধার অভিযান চলার এক পর্যায় আমরা নিখোঁজ আজিজুল ইসলামের লাশ উদ্ধার করতে সক্ষম হই।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম