
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- এইচ এস সি পরীক্ষায় ১০০ মার্কের পরিবর্তে পুর্ণ মার্ক ৫০ করার দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।
রোববার (১২ আগষ্ট) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের শেরে বাংলা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।
এর আগে জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা সকালে কলেজ চত্বরে উপস্থিত হলে বৃষ্টির কারণে তাদের কর্মসূচী পিছিয়ে যায়। পরে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে কলেজের এক দল এইচএসসি পরীক্ষার্থী ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি নিয়ে শহরের শেরে বাংলা পর্কে মানববন্ধন করে।
এসময় পরীক্ষার্থীরা একদফা দাবী তুলে বিক্ষোভ করার পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া এইচ এস সি পরীক্ষায় পুর্ণ মার্ক ৫০ করার দাবী জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম