
মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি -ঃ- আজ ০৬/০৭/২০২৩ বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানকে ১,৫০,০০০/- টাকা, কেক পয়েন্ট কে ২০০০/- টাকা, রাজেশ্বরী মিষ্টির দোকানকে ১০০০/- টাকা এবং দরিচার আনি বাজারের ফ্রিজিং করা পচা মাংস বিক্রির দায়ে আরিফ মাংস বিতানকে ৩০০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লুৎফর রহমান।

এছাড়াও মরিচের দাম বেশি রাখায় এবং ক্রয়ের রশিদ না থাকায় দরিচার আনি বাজারের তিনটি দোকানকে প্রত্যেককে এক হাজার করে ৩০০০/- টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা জনাব মোঃ জিল্লুল বারী উপস্থিত ছিলেন।
মুক্তাগাছা থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম