
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার -ঃ- বগুড়ায় বাগান থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম মো: ফেরদৌস। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামপাড়া এলাকার মোসলেম প্রামাণিকের ছেলে ফেরদৌস (৩২)। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহীনুজ্জামান।
এর আগে, বুধবার সকালে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় বাগানের মধ্যে থেকে মরদেহের সন্ধান মেলে।
পরিবারের বরাতে ইন্সপেক্টর শাহীনুজ্জামান জানান, নিহত ফেরদৌস গতকাল তার নিজ জেলা জয়পুরহাট থেকে কাজের সন্ধানে বগুড়া আসেন। এরপর শেখেরকোলা সহ আশেপাশের এলাকায় ঘুরেও বেড়ান তিনি৷ বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা ফলজ বাগানে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম