
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদ ও জরিতদের ফাঁসির দাবীতে পঞ্চগড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকেরা।

আজ শুক্রবার ( ১৬ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাল, সাংবাদিক আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড়ের বাংলানিউজ ও সময় টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির পঞ্চগড় প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দারসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকরা। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম