
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর সন্ত্রাশী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা।

সোমবার (১২ জুন) সন্ধা ৬টার সময় ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার কর্মীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এর আগে শহরের রৌশনাবাগ এলাকায় অবস্থিত জেলা শাখা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। পরে শহরের প্রাণকেন্দ্রে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সাধারণ সম্পাদক কারী মোহাম্মদ আব্দুল্লাহ ও সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিক্ষোভরত বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবী জানান। একই সাথে ঘটনাটি নেক্কার জনক বলে আওয়ামীলীগের সন্ত্রাশী বাহিনীদের কর্মকান্ড বলে অভিযোগ তুলেন। জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম