
মিরু হাসান, স্টাফ রিপোর্টর -ঃ- বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি জঙ্গলের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আখতার। গ্রেপ্তার আসামির নাম চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। তিনি সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
এর আগে রবিবার দুপুর আড়াইটার দিকে গাবতলী থানা পুলিশ গাড়ীতে ৫ জন আসামী নিয়ে আদালতে পৌছে। আসামিদের নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন৷
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, কোর্ট চত্ত্বর থেকে পলাতক আসামিকে আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম