
রিয়াজুল হক সাগর,রংপুর -ঃ- সংঘাত নয় এসো ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ নেতাদের অংশগ্রহণে রংপুরে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ মে) সকালে রংপুর পাবলিক লাইব্রেরি সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এ সম্প্রীতি সংলাপের আয়োজন করে।
সুজন রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ রংপুরের সদস্য কলি প্রমুখ।
সম্প্রীতি সংলাপে রংপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরুণ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সংগঠকরা অংশ নেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম