
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে পলাশ (৩৫) নামে এক বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছে।
রোববার (২১ মে) দুপুরে পপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকায় সাও নদীতে এ ঘটনাটি ঘটে। আহত পলাশ বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ভুতিপুকুর গ্রামের মীমান্তের সাও নদীতে বেশ কয়েকজন সহযোগীর সাথে নুড়ি পাথর সংগ্রহ করছিলেন পলাশ। একসময় ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের টহল টিম নদীর পাড়ে থাকা চা বাগান থেকে শ্রমিকদের উদ্যেশ্যে গুলি ছোড়ে। এতে একটি গুলি পলাশের পেটের বা পাশে লাগলে বালু পানিতে পড়ে যায় সে। অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও কয়েকজন শ্রমিক ঘুরে এসে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করায়। চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে দ্রুত রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
আহতের চাচা সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, সে প্রতিদিনের মতো নদীতে পাথর সংগ্রহ করতে যায়। তার সহযোগীরা একসময় আমাদেে খবর দেয় যে বিএসএফ তাকে গুলি করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল হাসান বলেন, তাকে জরুরী বিভাগে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল যুবায়েদ হাসান বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম