
বিশেষ প্রতিনিধি -ঃ- বৃহস্পতিবার ৪ মে দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন সাংবাদিক ইউসুফ আলী প্রধানের আন্তরিকতায় অসহায় সুবিধা বঞ্চিত পথশিশুদের রান্না করা খাবার বিতরণ করেছেন ঐক্যবদ্ধ সমাজ গড়ি সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সমাজ গড়ির সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক আল আমিন তিনি বলেন আমাদের মতো সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলেই অসহায় সুবিধা বঞ্চিত পথশিশু মুক্ত নারায়ণগঞ্জ শহর হবে ইনশাআল্লাহ।
পথ শিশুদের রান্না করা খাবার বিতরণে আরো উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আজমেরি ইসলাম, রুদ্র বার্তা প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমূখ।
ঐক্যবদ্ধ সমাজ গড়ির সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠা সভাপতি সমাজকর্মী ও সাংবাদিক আল আমিন ইসলাম আরো বলেন সুবিধা বঞ্চিত পথ শিশুরাও আমাদের মতো মানুষ ইনশাল্লাহ আগামীতেও ঐক্যবদ্ধ সমাজ গড়ি সামাজিক সংগঠন এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকবে তাই আসুন মানবিক দৃষ্টি থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের কাছে এগিয়ে আসি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম