
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আরো এক নিহত হয়েছে , আজ সোমবার বিকেলে নীলফামারীর জলা উপজেলার সোলেমান এর চৌপতি নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি সন্দিপন ঘোষ তমাল (৩২) নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের ব্যাংক কর্মকর্তা তাপস কুমার ঘোষ ও শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা ঘোষ এর ছেলে ও একজন ব্যাংক কর্মকর্তা। তিনি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গোমনাতি হাট শাখার হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এবিষয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান তমাল মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে জলঢাকার দিকে যাওয়ার সময় সোলেমান এর চৌপতি নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে ধাক্কা দিয়ে পাশের একটি দোনে ডুকে পড়েন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় তখন তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তিনি মারা যায়।
এবিষয়ে জলঢাকা থানার ওসি ফিরোজ কবির এর সাথে কথা হলে তিনি বলেন তমাল দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর জন্য তার এমন হয়েছে তবে রংপুর কোতোয়ালি থানায় তার লাশের সব আইনি সব কাজ শেষ করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম