
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ- নীলফামারীর ডিমলায় সড়কে মটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুি যুবক নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ডাঙ্গারহাট বাজারের উত্তর পার্শ্বে শহীদ মিনারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার ডাঙ্গারহাট এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফি ইসলাম (২২) এবং একই এলাকার বুলু হোসেন'র ছেলে রিপন ইসলাম (২০)।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহতরা মটরসাইকেল যোগে ডাঙ্গারহাট থেকে গোমনাতি যাওয়ার পথে ডাঙ্গারহাট শহীদ মিনারের পাশে অপর দিক হইতে আসা ইজিবাইকের সাথে সংর্ঘেষ এ দুর্ঘটনার শিকার হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুজনকে মৃত বলে নিশ্চিত করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, নিহতদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে, এবং আমাদের আইনি কার্যক্রম শেষে লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম