
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ- দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বরিবার দুপুর ১২ টায় শিমরাইল এলাকায় হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হাজী মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই মোঃ শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, সাংবাদিক মোস্তাক আহমেদ শাওন, শাহাদাৎ হোসেন, মোঃ রাসেল, গাজী সোহেল, মাসুদ রানা, নাজমুল হক, সেইন্টমার্টিন প্লাস পরিবহনের এমডি তারা মিয়া, সমাজ সেবক সাইফুল ইসলাম, সাংবাদিক মো. আরিফ হোসেন, কামরুল হাসান, এমএ সৈকত প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা পত্রিকাটির সার্বিক সাফল্য কামনা করেন। সেই সাথে মাওলানা মোঃ সিরাজুল ইসলাম দোয়া অনুষ্ঠান পরিচালনা করে দেশ ও পত্রিকার সার্বিক উন্নয়ন, সম্পাদক আইনুল হক এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম