
মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার রাত পৌণে ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার সন্ধ্যায় কাহালু উপজেলার কালিয়াপুকুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৫২)। তিনি কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, রবিবার সন্ধ্যার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা শহিদুল নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম