
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ- সোনাহাট-ভূরুঙ্গামারী মহাসড়কের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারে অটোর সাথে পাথর বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় এক অটোর যাত্রী নিহত হয়েছে। এ সময় অটো চালকও আহত হয়।
শনিবার (১৪ জানুয়ারি) রাত ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্হলেই ঐ অটো যাত্রীর মৃত্যু হয়। অটো চালকও আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী হতে ছেড়ে আসা একটি অটো ওই এলাকায় পৌঁছালে সোনাহাট স্হল বন্দর দিক থেকে আসা পাথর বোঝাই একটি মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্হলেই এক অটো যাত্রীর মৃত্যু হয় ও অটো চালক আহত হয়। নিহত ঐ যুবক কচাকাটা থানার বল্লোবের খাস ইউনিয়নের নুরুল ইসলাম এর পুত্র আশরাফুল হক (৩৯)। পরে আহত অটো চালককে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, এবিষয়ে নিহতের স্বজনরা মামলা করলে নিয়োমিত আইনে মামলা নেওয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম