
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ- ১৪ই ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন কর্নেল আলমগীর কবির পিএসসি কর্তৃক অধীনস্ত রসুলপুর ও আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত ৫০০ জন দুস্থ ও অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি আওতাধীন রসুলপুর ও আমড়া ফাঁড়ি এলাকা হতে আগত ২৯০ জন গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত শীতবস্ত্র এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আলমগীর কবির, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম