
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামে মঙ্গলবার বিকেলে সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াসফি (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসফি ওই গ্রামের জসীম উদ্দিনের মেয়ে ও আখাউড়ার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আং হোসাইন ও স্থানীয় সূত্র জানায়, ফুফুর বাড়ি আখাউড়া রানীখার গ্রাম থেকে দাওয়াত খেয়ে চাচীর সঙ্গে আসার পথে ইয়াসফি দুর্ঘটনার শিকার হয়। রাস্তার মাঝে থাকা মজনু মিয়ার সেচ যন্ত্রটি পার হওয়ার সময় পস পিছলে পড়লে তার ওড়না আটকে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম