
চৌদ্দগ্রাম প্রতিনিধি -ঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে মানবতার সংগঠন "চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান"র আহ্বায়ক কমিটি গত (২৫শে ডিসেম্বর) রোববার সংগঠনের আলোচনা সভায় ২০২৩-২০২৫ সালের আংশিক কমিটি গঠন করা হয়। এতে জাকির হোসেনকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ শাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম প্রবাসীর সূর্য সন্তান সংগঠনের আহ্বায়ক মোঃ লোকমান হোসেন আপন। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মানবতার সেবকদের জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল। আশা করি নতুন কমিটি আগামী দিনে কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করবেন এই প্রত্যাশা করে পোষ্ট দিচ্ছে নেটিজেনরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম