
আব্দাহিয়ুর রহমান আপেল -ঃ- সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) ৫ নং বাউরা ক্লাস্টার এর অধীনে ২১ ডিসেম্বর বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজ মাঠে সহায় সম্বলহীন দের মাঝে ছয়টি গ্রামের তালিকা ভুক্ত ২৩১ জনকে ৯ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - পাঁটগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন বাবুল। এসডিএফ লালমনিরহাট জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরন, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ সায়েদুর রহমান, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ ওবায়দুল ইসলাম - ক্লাস্টার অফিসার ৫ নং বাউরা ক্লাস্টার এসডিএফ, পাটগ্রাম, লালমনিরহাট।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। আজকের এই আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি কর্মসূচির অংশ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম