
মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
১৩ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।
এসময় পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, এনামুল হক রানা, আ’লীগ নেতা জেলা পরিষদ সংরক্ষিত সদস্য শামীমা আক্তার মুক্তা, শাহীদুর রহমান কয়েন, আব্দুস সবুর খন্দকার, আরিফুজ্জামান বুলেট, মেহেদী হাসান সজল, সোহেল মাহমুদ সূজা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম