
মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতা-কর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা এবং আটক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বৃহস্পতিবার বিকেল পৌণে ৪টার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। তবে মিছিলটি শহরের সার্কিট হাউজের দিকে যাওয়ার সময় সদর ফাঁড়ির সামনে পুলিশ সেটি আটকে দেয়। পরে তারা আবার দলীয় কার্যালয়ে ফিরে যায়। এরপর সেখানে সমাবেশ করে।
বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, যুবদল বগুড়া পৌর কমিটির আহবায়ক আহসান হাবিব , বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ এবং ছাত্রদল বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বক্তৃতা করেন।
সভায় বক্তারা অবিলম্বে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে বলেন, অত্যাচার-নির্যাতন করে ইতিপূর্বে কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি আগামীতেও পারবে না।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম