
প্রেস বিজ্ঞপ্তি -ঃ- বিনা উস্কানিতে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক, অযাচিত গুলিবর্ষণ, হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের প্রচার সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মী গ্রেফতার, হয়রানী, আহত করার প্রতিবাদে আগামীকাল ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩:০০ঘটিকার সময় গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর জেলা বিএনপি'র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা বিএনপি'র সকল নেতৃবৃন্দ সহ এর আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা বিএনপি'র আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম