
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়পত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। এসময় মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুসহ জেলা ও মহানগরের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, তাতিলীগ, যুবমহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, বিধিমোতাবেক মেয়র পদে নৌকার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সারাদেশের উন্নয়নের মতো রংপুরের উন্নয়নে নগরবাসী নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে রাজনৈতিক, আইনজীবি, বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্য সংস্কৃতি, খেটে খাওয়া মানুষসহ আপামর জনতা নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, রংপুর আওয়ামীলীগে কোন বিভেদ কিংবা বিভাজন নেই, সবাই ঐক্যবদ্ধ তারা নৌকাকে জেতাতে ইতিমধ্যে নিরলসভাবে কাজ শুরু করে দিয়েছে। উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিয়েছেন। রংপুরের মানুষ এবার জেগেছে। এবার নৌকার জয় হবেই হবে ইনশাআল্লাহ।রংপুর আ লিক নির্বাচন অফিস সুত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র পদে ১০, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জনসহ মোট ২৭৭ জন প্রার্থী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম