
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ- দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে এই কাউন্সিল আয়োজন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগ।
কাউন্সিলে দ্বিতীয় বারেরমত মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সভাপতি ও আলতাফুজ্জামান মিতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য মন্ত্রী ড. হাছান মাহামুূদ,
সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,
প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন,
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই এমপি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম