
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন নেতাকর্মিদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গত কাল ২৭ নভেম্বর রবিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাসপাতাল মোড় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি শহরের প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিন করে বলুহর স্ট্যান্ডে এসে শেষ হয় সে সময় কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব, মোহাম্মদ ফজলে রাব্বী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ন আহ্বায়ক সাজিদ হাসান, যুগ্ন আহবায়ক মাহবুব যুগ্ন আহবায়ক সাইফ আল জাবির,যুগ্ন আহবায় তবি, মাসুদ, আকাশ, নাহিদ খালেদ, রাজু, সজিব,ইমন সহ ৯ ওয়ার্ডের পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগ ও পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর যে পরিমান হামলা, মামলা গুম খুন শুরু করেছে যা বিগত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি।
বিক্ষোভ সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন, পৌর বিএনপির সভাপতি,এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম