
মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ায় জামাল উদ্দিন খাজা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে শহরের বৃন্দাবন পূর্বপাড়া এলাকায় খাজার নিজ শয়নকক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত খাজা ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি ফুয়াং ফুডসের পণ্য পৌঁছে দেয়ার কাজ করতো। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম।
ওসি নূরে আলম জানান, তদন্তের স্বার্থে এখনও কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছেন। সিরাজগঞ্জ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম