
মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- সান্তাহারে একটি ফার্মেসী দোকানে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক রাকিবুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত ফার্মেসী মালিক রাকিবুল ইসলাম উপজেলার ছাতনী ঢেকড়া গ্রামের আমিনুল হকের ছেলে।
সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন নামক ফার্মেসীতে অভিযান চালিয়ে ট্যাবলেটসহ মালিককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের উপ পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেট বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তি বৃহস্পতিবার সকালে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোনের ক্যাশ বাক্সে বিশেষ কায়দায় লুকানো ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দোকান ফার্মেসী মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম