
হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি -ঃ- নাটোরের বাগাতিপাড়ায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ের জল মটর (সাব মার্সেবল পাম্প) চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় পৃথক জি.ডি করা হয়। জানা গেছে, উপজেলার পাঁকা ইউনিয়নের তকিনগর সরকারি প্রাথমিক বিদ্যা নিকেতন’র জল মটর মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়। ২০ নভেম্বর বাগাতিপাড়া সদর ইউনিয়নের বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২২ মার্চ জামনগর ইউনিয়নের চক বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জল মটর চুরি হয়। উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে জিপিএস এবং এনএনজিপিএস প্রকল্পের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে এসব সাব মার্সেবল পাম্প স্থাপন করা হয়। নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আলী কনস্ট্রাকশন এর কার্যাদেশ পায়। এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনটি বিদ্যালয়সহ মোট ৫টি জল মটর চুরির খবর পেয়ে,বিষয়টি উর্দ্ধতনকে জানিয়েছেন। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তদন্ত করে দেখা হচ্ছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম