
মোঃ এমরান, বান্দরবান জেলা প্রতিনিধি -ঃ- লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৩ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়। আজিজনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হকবাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, প্রশান্ত ভূট্টাচার্য, জসিম উদ্দিন কোম্পানি,অজাহা ত্রিপুরা,বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক, মোঃ জাহাঙ্গীর আলম, আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তার আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন রানা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ।
উক্ত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ ওসমান ছিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনসুর আলম, সাংগঠনিক সম্পাদক, দীপ চান ধর।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুজাম্মেল হকবাহাদুর বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ বাঙ্গালী জাতিকে উপহার দেওয়ার। আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন ছিল পদ্মা পাড়ের মানুষের দুঃখ কষ্ট দূর করার লক্ষে স্বপ্নের পদ্মা সেতু তৈরী করা আর তা বাস্তবেও প্রমাণ করে দেখালেন। দেশে উন্নয়ন হয়েছে সর্বক্ষেত্রে। তিনি আরো বলেন- বান্দরবানের রুপকার সম্প্রীতির কারিগর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এর হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে বান্দরবান তথা আজিজনগর। দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে সবাইকে কাজ করতে হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম