
বিশেষ সংবাদদাতা -ঃ- বর্তমান সময়ে বিভিন্ন পাড়া মহল্লায় কিশোর গ্যাং এক আতঙ্কের নাম। আর সেই আতঙ্ক বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে লক্ষীনারায়ণ রসুলবাগ এলাকায় বিরাজ করছে। এলাকায় মাদক সম্রাজ্য তৈরীর কারিগর মাদকাসক্ত মাফিয়া মুহিন বিল্লাহর নেতৃত্বে গড়ে ওঠেছে কিশোর গ্যাং।

জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলে লক্ষীনারায়ণ রসুলবাগ এলাকার মৃত দ্বীন ইসলামের ছেলে মাদকাসক্ত মাফিয়া মুহিন বিল্লাহ।

মাদক, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে কিশোর গ্যাং তৈরি করে এলাকায় প্রভাব বিস্তার করে নানাবিধ অপকর্ম করে চলেছে সে সহ তাদের গ্যাং।

মাদকাসক্ত মাফিয়া মুহিন বিল্লাহ স্থানীয় ব্যবসায়ী মনির মাদবর এর ছেলে রুবেল মাদবর এর নিকট হতে মাদকাসক্ত অবস্থায় এসে ৫০,০০০/=(পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করলে, কারণ জানতে চাইলে রুবেলকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে দোকনে থাকা ডীপ ফ্রীজ উপর দিয়ে হাত বাড়িয়ে কোপ দিতে চাইলে ডীপ ফ্রীজের উপরের গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। কিশোর গ্যাংএর সাথে জড়িত মেহেদী, আপন, তন্ময় ও রিফাত গং এলোপাতাড়ি ভাবে দোকানের দিকে কোপাতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাং গ্রুপ দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকদের অনেকেই সমালোচনা করে বলছিলেন সারারাতই তাদের লক্ষীনারায়ণ রসুলবাগ এলাকায় গুঁড়তে দেখা যায়। তারা ছিনতাই সহ এমন কোন অপকর্ম নেই যা তারা করেনা। তাদের মূল কর্মই হল মাদক সরবরাহ করা। তাদের অত্যাচারের ভয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে পারেনা।
মাদকাসক্ত মাফিয়া মুহিন বিল্লাহ স্থানীয় ব্যবসায়ী মনির মাদবর এর ছেলে রুবেল মাদবরকে হত্যার উদ্দেশ্যে আক্রমনের বিষয়টি স্থানীয় থানায় জানালে এস আই মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ লোকজনের কাছে বিষয়টির সত্যতা খুজে পান। এস আই মেহেদীর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম