
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ- পঞ্চগড়ে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২২নভেম্বর)দুপরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়।

ডিজিটাল উদ্ভাবনী মেলা ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।

এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সরকারি অডিটোরিয়ম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়,অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দিপঙ্কর রায়,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক টি আই কাজী কামরুল ইসলাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াছমিনসহ বিভিন্ন দপ্তরের সেবামুলক প্রতিষ্ঠান,স্কুল ও কলেজের শিক্ষক/শিক্ষার্থী ছোট বড় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম