
আব্দাহিয়ুর রহমান আপেল, রংপুর বিভাগ -ঃ- মেহেদির রং শুকাতে না শুকাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রবণ করলেন আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবক।
নিহত যুবক লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের নায়েব আলীর পুত্র।
বুধবার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে রাস্তার পাশে ভেঙ্গে যাওয়া বিদ্যুৎতের বাশেঁর খুটি মেরামতের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে,আজ থেকে ১৯ দিন আগে নিহত আশরাফুল বিয়ে করেন। আশরাফুলের এ মৃত্যুতে তার পরিবার পরিজন, স্ত্রী, আত্নীয়সজন, এলাকাবাসী সকলে মর্মাহত। এ মৃত্যতে তার স্ত্রী ও পিতামাতার কান্নায় আকাশ যেন ভারী হয়ে গেছে। এ হৃদয় বিদারক ঘটনা কোনভাবেই তারা মানতে পারছেনা। তার স্ত্রী বার বার জ্ঞান হারিয়ে ফেলছে।
হাতীবান্ধা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনারুল হক বলেন, মেডিকেল আসার আগে পথেমধ্যে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম