
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- কাউনিয়ার বেইলি ব্রীজ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে গত বৃহস্পতিবার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান বায়োকেমিষ্ট আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ হুমায়ূন কবির তারা,রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, শিক্ষক মোস্তাফিজার রহমান,নাজির হোসেন প্রমূখ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ০৪ জন দোকান মালিক কে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম