
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা চাপায় মো. কামরুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর গ্রামের দারু মিয়ার ছেলে। আখাউড়া হাসপাতাল ও অটোরিকশা চালক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গারবিল বাজারে হাঁটার সময় কামরুল মিয়াকে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। আহত ব্যক্তিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ রাত আটটার দিকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম