
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত ৯ নভেম্বর চুরি যাওয়া সেই শিশুকে চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় ওই নবজাতকের সন্ধান পাওয়া যায়।
জানা গেছে, রোববার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি শিশুকে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এমন খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি দল নবজাতকের পবিরারের লোকদের নিয়ে রওনা দেয়। সেখানে গিয়ে কুড়িয়ে পাওয়া শিশুটি দেখে সনাক্ত করেন তার স্বজনরা। এরপর ওই নবজাতক শিশুকে নিয়ে পুলিশের টিমটি গাজীপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, উদ্ধার টিম এখনও বগুড়ায় পৌঁছায়নি। আসলে বিস্তারিত জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম