
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ- "উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে,এক দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনার সুজানগরে উপজেলা পরিষদ চত্বরে এক দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ কানিজ ফারজানা।এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী নুর কাজমীর জামান খান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন দপ্তরের ২৪ টি স্টলের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধার্থে জন্মনিবন্ধন, কৃষি,স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও ভূমি সংক্রান্ত কিংবা জনবান্ধব গুরুত্বপূর্ণ সকল ধরনের পরামর্শ ও সেবা দেওয়া হয়। শেষে ভিজিটার উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম