
শাহাদাত হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ- কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় স্কুলের ক্যাম্পাসে প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাহিত্যিক মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নয়ন কুমার সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী হাইস্কুলের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, সহ সভাপতি আছিয়া রহমান, সদস্য মাষ্টার আকবর হোসেন, সদস্য আফসার উদ্দিন সরদার, অভিভাবক শশ্মান কুমার সরকার, অভিভাবিকা শিখারানী সরদার, শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলাম।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম