
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- হেঁটে যাচ্ছে যাত্রীরা। দেখে মনে হবে দল বেঁধে কোথাও ছুটে চলেছে। কিন্তুু তারা এক গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে উঠতে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য। নওগাঁ জেলার পূর্ব এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পশ্চিম ঢাকা বাইপাস রোড নামক স্থানে গিয়ে দেখা যায় এই দৃশ্য। সেখানে আছে একটি ছোট ব্রীজ। ব্রীজটি যেন সীমানা নির্ধারণ হয়ে দাঁড়িয়ে আছে। ব্রীজের এক পাশে সারি করে দাঁড়িয়ে আছে নওগাঁ যাতায়াতের সিএনজি-অটো, আরেক পাশে দাঁড়িয়ে আছে সান্তাহার যাতায়াতের সিএনজি-অটো। নওগাঁর এবং সান্তাহারের সিএনজি ও ব্যাটারি চালিত অটো শ্রমিকের দ্বন্দের জেরে এভাবেই সীমানা নির্ধারণ করে চলছে যানবাহন। আর তাদের দ্বন্দের কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম