
রিয়াজুল হক সাগর, রংপুর -ঃ- রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৬ নং কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় শ্বশুর বাড়িতে জামাই (আব্দুল্লাহ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার(১২ নভেম্বর) আনুমানিক সন্ধা ৬ ঘটিকার সময় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট বাজার সংলগ্ন। বুজরুক মহদীপুর গ্রামে শ্বশুরের বাড়ীতে আবদুল্লাহ (২৪) নামে এক জামাইয়ের ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, মিয়ারহাট বাজার মসজিদের সামনের বাড়িতে। গলায় ওড়না পেচিয়ে আব্দুল্লাহ নামক ওই যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) নুর আলম জানায়, আমরা ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ দেখতে পাই। এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম