
আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ- ময়মনসিংহের ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপনারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১২ ই নভেম্বর শনিবার সকাল থেকে সারা দিন ব্যাপী উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। আল খায়ের ফাউন্ডেশনের কান্টি ডিরেক্টর তারেক এম সজিব ও এডভাইজার ডাঃ মোশায়েদ রহমান মুন এর ব্যাবস্থাপনায় ১২ জন চিকিৎসক সহ ২২ জনের একটি টিম এ ফ্রি চোখের চিকিৎসার সেবা দিয়ে থাকেন। এসময় তারা ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ৩ শতাধিক চশমা বিনামূল্যে প্রদান করেন। এছাড়াও ২ শতাধিক রোগীকে চোখের ছানী অপারেশন করা হবে। এছাড়াও আল খায়ের ফাউন্ডেশন অসহায় অসহায় মানুষদের মাঝে ২০০ টি টিউবওয়েল ও ৫০টি সাব মারসেবল পাম্প বিতরণ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম