
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বিপুল হত্যায় জড়িত ৫ যুবক গ্রেফতার
বগুড়ায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে জুনায়েদ আল হাবিব বিপুলকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের নামাজগড় ভূষিপট্টির বাসিন্দা ও বিলিয়ার্ড ক্লাবের মালিক মো. আরিফ হাসান (৩২), শিববাটি শাহী মসজিদ এলাকার দীপংকর রায় (১৯) ও মো. সাহিল (২০), দক্ষিণ কাটনার পাড়ার মো. শাকি আল মামুন (২৭) ও ফুলবাড়ি দক্ষিণ পাড়ার মো. শোহাইব নবী (২২)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) সকালে নিহতের ভাই মোহাম্মদ শামিম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এতে গ্রেপ্তার পাঁচজনসহ মোট আট জনকে আসামি করা হয়েছে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবকেরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (১১ নভেম্বর) রাতে নামাজগড় এলাকায় ব্রেক এন রান নামে বিলিয়ার্ড ক্লাবে গ্রেপ্তার যুবকেরা পুল খেলছিলেন। খেলার সময় বিপুল এবং তার কিছু বন্ধুরা সেখানে এসে গ্রেপ্তারদের পুলের বোর্ড ছেড়ে দিতে বলে। তারা ছেড়ে না দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয়। একপর্যায়ে গ্রেপ্তার যুবকেরা জুনায়েদ আল-হাবিব বিপুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং একটি ছাপাখানার প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম